জেলার ফুলছড়ি উপজেলার নদীভাঙনকবলিত সিংড়িয়া গ্রামের ২০০ শীতার্ত দুস্থ পরিবারের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।

অনলাইনভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন ঢাকাস্থ গাইবান্ধাবাসী ও ডিসট্রেসড চিলড্রেন এ্যান্ড ইনফ্যান্টস ইন্টারন্যাশনালের (ডিসিআই) উদ্যোগে সোমবার দুপুরে সিংড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সব শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- ডিসিআইয়ের প্রতিনিধি মুহাম্মদ জেসমুল হোসেন, ঢাকাস্থ গাইবান্ধাবাসীর প্রধান সমন্বয়কারী সাইফুল ইসলাম (সাইফুল ফকির), মোস্তাফিজুর রহমান, উদাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাকী সরকার, ফুলছড়ি উপজেলা প্রেস ক্লাব সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহ আলম যাদু, সাংবাদিক রাকিবুর রহমান সুমন, হারুনার রশিদ, ইউপি সদস্য শফিকুর রহমান রাজা, সৌরভ বিন আজম, আলমগীর হোসেন আগুন ও মুনির হোসেন।

জেআই