বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের অনির্দিষ্টকালের অবরোধের সাথে যুক্ত হওয়া সপ্তাহব্যাপী হরতালের শেষ দিনে রাজধানীর উত্তরায় মিছিল করেছে উত্তরা পশ্চিম থানা ২০ দলের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় উত্তরার আজমপুর এলাকায় এই মিছিল করে তারা। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ২০ দলের নেতারা।
উত্তরা পশ্চিম থানা জামায়াতের আমির ফিরোজ আহমেদের নেতৃত্বে মিছিলে জামায়াত নেতা মাহাবুব, শিবিরনেতা সোহেল পাটোয়ারীসহ স্থানীয় ২০ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ইআর





