[b]ঢাকা:[/b] ২৪ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া এবছরের বিশ্ব ইজতেমায় পৃথিবীর ১৫০টি দেশ থেকে প্রায় ৫০ হাজার বিদেশি মুসল্লি যোগ দেবে। ইজতেমায় প্রথম দিন থেকেই ভারত ও পাকিস্তানের ওলামারা বয়ান দেবেন।
বিশ্ব ইজতেমা প্রস্তুতি ও বাস্তবায়ন কমিটি সূত্রে এ তথ্য জানা যায়।
বিশ্ব ইজতেমা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম গণজমায়েত। এ ইজতেমা আগামী ২৪ জানুয়ারি থেকে শুরু হয়ে দুই দফায় চলবে দুই ফেব্রুয়ারি পর্যন্ত।
এজন্য দশদিন আগ থেকেই চলছে ইজতেমা সফল করার সব ধরনের প্রস্তুতি। স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে চলছে এ ইজতেমা প্রস্তুতির মহাকর্মযজ্ঞ।
সরেজমিন পরিদর্শনে দেখা যায়, ইজতেমায় আগেই চলে আসা শত শত মুসল্লি তাঁবু টানানোসহ বিভিন্ন কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন। মুসল্লিরা বাঁশ টানছেন,বিদ্যুতের খুঁটিতে বিদ্যুৎ সংযোগ দিচ্ছেন,অনেকে আবার আগত দেশি-বিদেশি মুসল্লিদের রান্নার কাজে সহায়তা করছেন।
ইজতেমার নিরাপত্তায় প্রতিবছরের মতো এবারও থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর তিনস্তরের নিরাপত্তা। এজন্য এখন থেকেই চলছে সিসি ক্যামেরা স্থাপন,ওয়াচ টাওয়ারসহ চেকপোস্ট তৈরির কাজ। মুসল্লিদের পাশাপাশি মাঠে কাজ করছে র্যাাব ও সেনাসদস্যরা। তারা বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা বসাতে ব্যস্ত।
বিশ্ব ইজতেমায় স্থাপিত র্যা ব ক্যাম্প সূত্র জানায়,প্রস্তুতি ভালভাবে এগিয়ে চলছে। যথাসময়ে ইজতেমা শুরু হবে। ইজতেমার নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হয়েছে।
বিশ্ব ইজতেমায় যোগ দিচ্ছে ১৫০ দেশের ৫০ হাজার মুসল্লি
২৪ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া এবছরের বিশ্ব ইজতেমায় পৃথিবীর ১৫০টি দেশ থেকে প্রায় ৫০ হাজার বিদেশি মুসল্লি যোগ দেবে। ইজতেমায় প্রথম দিন থেকেই ভারত ও পাকিস্তানের ওলামারা বয়ান দেবেন
বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা
এবারও দুই পর্বে অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা। আগামী বছরের জানুয়ারিতে টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিতব্য এই বৃহৎ ধর্মীয় আয়োজনের তারিখ নির্ধারণ করা হয়েছে। প্রথম পর্ব অনুষ্ঠিত হবে আগামী বছরের ৮ থেকে ১০ জানুয়ারি। এরপর দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে ১৫ থেকে ১৭ জানুয়ারি।
টঙ্গীতে ৫ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু
বিশ্ব ইজতেমার পূর্বপ্রস্তুতি হিসেবে গাজীপুরের টঙ্গী ইজতেমা ময়দানে শুরু হলো ৫ দিনব্যাপী জোড় ইজতেমা। তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজামের আয়োজনে শুক্রবার (২৮ নভেম্বর) বাদ ফজর আম বয়ানের মাধ্যমে এ জোড় শুরু হয়েছে। শেষ হবে আগামী মঙ্গলবার (২ ডিসেম্বর)।
জামিনে মুক্তি পেলেন সাদ পন্থি আলেম মুফতি মুয়াজ বিন নূর
উচ্চ আদালত থেকে জামিন নিয়ে মুক্তি পেয়েছেন সাদ পন্থি আলেম মুফতি মুয়াজ বিন নূর৷ এর আগে গত ১৮ ডিসেম্বর-২৪ গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে মাওলানা জুবায়ের ও মাওলানা সাদ কান্ধলভী অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হলো ইজতেমার ৫৮তম আসর
গাজীপুরের টঙ্গীর তুরাগপাড়ে বৃহস্পতিবার শুরু হওয়া মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহত্তম জমায়েত বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের তৃতীয় ধাপ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে। এর মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার ৫৮তম আসর।
















