শ্রীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জামায়াতে ইসলামীর উপজেলা শাখার সেক্রেটারী মিজানুর রহমানসহ বি,এন,পি ও জামায়াতের তিন নেতাকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ।

গত শনিবার গভীর রাতে পুলিশ তাদের বাড়িতে অভিযান চালিয়ে আটক করতে সক্ষম হয়।

আটককৃত অন্যান্যরা হলেন, শ্রীপুর গ্রামের বাসিন্দা, উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সাবেক সভাপতি মুন্সি রেজাউল করিম এবং রায়নগর গ্রামের বাসিন্দা জাতীয়তাবাদী অবসরপ্রাপ্ত সৌনিক দলের উপজেলা সভাপতি ও নাকোল ইউনিয়ন জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি বাচ্চু মোল্লা। আটককৃতদেরকে গতকাল রবিবার মাগুরা আদালতে প্রেরণ করা হয়েছে।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ শাহ্ মো: আওলাদ হোসেন জানান,জামায়াতে ইসলামী ও ২০ দলের আহুত হরতালে এলাকায় নাশকতামূলক কর্মকান্ড সৃষ্টির আশংকা থাকায় উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে তাদেরকে আটক করা হয়েছে।

ঢাকা, ২১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএইচ