রাজধানীর ফকিরাপুলে নারী পুলিশ বহনকারী একটি বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পুলিশের দুই সদস্য নিহত হয়েছেন। এছাড়াও অন্তত ২৬ পুলিশ আহত হয়েছেন।
রোববার ভোর সোয়া ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলে একজন এবং ঢাকা মেডিকেলে নেয়ার পর আরও একজন নিহত হন।
নিহতরা হলেন-মনিরা (২০) ও আকলিমা (২২)। আহতদের মধ্যে তিনজনের নাম জানা গেছে। এরা হলেন-মিলি (২২), ফরিদা (২৩) ও সোহাগী (২২)।
মতিঝিল থানার ওসি ফরমান আলী জানান, আহতদের মধ্যে তিন-চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া বাকিদের রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এএইচ





