দিনাজপুরের হিলি বাজার থেকে ১ কোটি ২৬ লাখ টাকা মূল্যের ভারতীয় কাপড় উদ্ধার করেছে ট্রাস্কফোর্স।

শুক্রবার রাতে হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার আজহারুল ইসলামের নেতৃত্বে ট্রাস্কফোর্স দল দিনাজপুরের হিলি বাজারের বিভিন্ন কাপড়ের দোকান তল্লাসি করে ১ কোটি ২৬ লক্ষ ৭৭ হাজার ১শ টাকা মুল্যের ভারতীয় শাড়ি, থ্রীপিস, বেড শীর্ট, শার্ট পিচ উদ্ধার করেন।এসময় বিজিবি, পুলিশ, কাস্টমস কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজিবি ৩ ব্যাটালিয়ন অধিনায়ন লে.কর্লেন আব্দুর রাজ্জাক তরফদার জানান, হিলি বাজারের বিভিন্ন দোকান থেকে উদ্ধারকৃত ভারতীয় শাড়ি, থ্রীপিস, বেড শীর্ট, শার্ট পিচ চোরাই পথে ব্যবসায়ীরা দেশে এনে বিক্রি করছে এমন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

অপরদিকে বাসুদেবপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা ৩৫ লাখ ৬০ হাজার টাকা মূল্যের শাড়ি ও থ্রীপিস উদ্ধার করেছে।

ঢাকা, ১২ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই