রাজধানীর কদমতলীর রায়েরবাগে সড়ক দুর্ঘটনায় মো. হান্নান (৩০) নামের এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ অক্টোবর) দিনগত রাত ১১টায় রায়েরবাগ কদমতলীর হাসেম রোডের পাশে দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হান্নানের ছোট ভাই মেহেদী হাসান বাংলানিউজকে বলেন, রাতে অটোরিকশা নিয়ে বাসা থেকে বের হন হান্নান। পথে রায়েরবাগ হাসেম রোড এলাকায় অটোরিকশাটিকে পেছন থেকে ট্রাক ধাক্কা দিলে তিনি ছিটকে পড়েন।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, হান্নানের মরদেহ মর্গে রাখা হয়েছে।
এমবিএইচ





