নিয়মিত মেডিকেল চেক আপের জন্য লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন রাষ্ট্রপতি এডভোকেট আবদুল হামিদ। শনিবার (৩১ আগস্ট) সকাল ৯টা ২০ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি ০০১ এর ভিভিআইপি ফ্লাইটে তিনি ঢাকা ছাড়েন।
এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে রাষ্ট্রপতিকে বিদায় দেয়ার জন্য সেখানে উপস্থিত ছিলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ, ক, ম, মোজাম্মেল হক, ডিপ্লোম্যাটিক কোরের ভারপ্রাপ্ত ডিন ডেভরিম ওজটার্ক, মন্ত্রীপরিষদ সচিব, তিন বাহিনী প্রধান, মুখ্য সচিব, পররাষ্ট্র সচিব, আইজিপি, স্বরাষ্ট্র সচিব, ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনার ক্যানবার হোসাইন বরসহ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।
চেকআপ শেষে আগামী ৮ সেপ্টেম্বর রাষ্ট্রপতি দেশে ফিরবেন বলে জানা গেছে।





