নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় দ্রুতগামী একটি ট্রাকের চাপায় কানাই চন্দ্র বর্মণ (৩৫) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন।
মঙ্গলবার (০২ আগস্ট) সকাল ৬টার দিকে এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কের উপজেলার কাঞ্চন সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কানাই চন্দ্র বর্মণ উপজেলার কেন্দুয়া জেলেপাড়া এলাকার নিতাই চন্দ্র বর্মণের ছেলে।
রূপগঞ্জ থানার ভোলাব তদন্ত কেন্দ্রের ইনচার্জ ও উপ-পরিদর্শক (এসআই) তছলিম উদ্দিন জানান, নিজ বাড়ি থেকে ভুলতা গাউছিয়া মাছের আড়তে যাওয়ার উদ্দেশ্যে সিএনজিচালিত অটোরিকশা যোগে রওনা হন কানাই। উপজেলার কাঞ্চন সেতু এলাকায় পৌঁছালে গাজীপুরগামী একটি দ্রুতগামী ট্রাক অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
এ ঘটনার পরপরই ট্রাক নিয়ে চালক পালিয়ে যায় বলে জানান তিনি।
এমএনজে
রূপগঞ্জে ট্রাক চাপায় ব্যবসায়ী নিহত
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় দ্রুতগামী একটি ট্রাকের চাপায় কানাই চন্দ্র বর্মণ (৩৫) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার (০২ আগস্ট) সকাল ৬টার দিকে এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কের উপজেলার কাঞ্চন সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বালু ব্যবসায়ীদের অফিসে ছাত্রদলের হামলা-ভাঙচুর
লক্ষ্মীপুরের মজুচৌধুরীর হাটে ছয়টি ব্যবসায়ীর অফিসে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে ছাত্রদলের বিরুদ্ধে। ভুক্তভোগীদের দাবি, হামলাকারীরা জেলা ছাত্রদলের সভাপতি আবুল বারাকাত সৌরভের অনুসারী। এ হামলার ঘটনায় বালুমহালের একজন আহত হয়েছেন।
গ্রেপ্তার ৫ ব্যবসায়ীকে কুপিয়ে ৭ লাখ টাকা ছিনতাই
ঝালকাঠির রাজাপুরে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে ৭ লাখ টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮। ঘটনার ৭২ ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১ লাখ ৯ হাজার ৫৫১ টাকা ও চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
এলপিজি ব্যবসায়ীদের ডাকা দুদিনের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয় সংশ্লিষ্ট সংগঠনটি।
এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে: জ্বালানিমন্ত্রী
বিশ্বজুড়ে জ্বালানি খাতে সংকটের মধ্যে এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘটের মাধ্যমে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা করলে তা মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। এ ধরনের পরিস্থিতিতে ১৯৫৬ সালের অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন প্রয়োগ করে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
চাঁদাবাজি-ছিনতাই ব্যবসায়ী ও সাধারণ মানুষের জন্য হুমকি : বিপিএমইএ প্রেসিডেন্ট
চাঁদাবাজি, ছিনতাই, রাহাজানি ও অস্থিতিশীল পরিস্থিতি দেশের ও সাধারণ মানুষের জন্য যেমন হুমকি, তেমনি ব্যবসায়ীদের জন্যও সমান হুমকি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ প্যাকেজিং অ্যান্ড অ্যাক্সেসরিজ ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিপিএমইএ) প্রেসিডেন্ট মোহাম্মদ শাহরিয়ার।
















