নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় কেন্দ্র দখলের চেষ্টার সময় দুর্বৃত্তের ছোড়া হাতবোমায় সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও এক পোলিং কর্মকর্তা আহত হয়েছেন।

শনিবার ভোট শুরুর কয়েক ঘণ্টা পর উপজেলার নদোনা ইউনিয়নের দেবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনার পর ভোটগ্রহণ স্থগিত করে দেওয়া হয়েছে বলে জানান প্রিজাইডিং কর্মকর্তা এ কে এম সিরাজউদ্দিন।

আহত সহকারী প্রিজাইডিং কর্মকতা বাবুল চন্দ্র আচার্য্য ও পোলিং কর্মকর্তা মেহেদি হাসানকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রিজাইডিং কর্মকর্তা বলেন, কেন্দ্র দখলের উদ্দেশ্যে একদল দুর্বৃত্ত পেছন দিক থেকে হাতবোমা হামলা চালায়। এ সময় স্প্রিন্টারের আঘাতে দুই জন আহত হয়।

অন্যরা আতঙ্কে কেন্দ্র থেকে বের হয়ে যাওয়ার পর ভোট স্থগিত করে দেওয়া হয়েছে।

এআই