প্রায় একযুগ অপেক্ষার পর আজ মঙ্গলবার কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। এ সম্মেলনে দলীয় নেতা-কর্মীদের মাঝে সৃষ্টি হয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা।
অনেক কাঙ্ক্ষিত এই সম্মেলনকে স্বাগত জানাতে কুষ্টিয়া শহরকে সাজানো হয়েছে ব্যানার-ফেস্টুনে। জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্ততি।
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ সম্মেলনের উদ্বোধন করবেন।
প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। সকাল ১০টায় কুষ্টিয়া ইসলামীয়া কলেজ মাঠে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক এ সম্মেলনে বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ড. মো. আব্দুর রাজ্জাক এমপি, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, খালিদ মাহমুদ চৌধুরী, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান ভূইয়া, সদস্য অ্যাডভোকেট সুভাষ চন্দ্র বোস, বেগম মন্নুজান সুফিয়ান এমপি, অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এমপি, মোস্তফা মোহাম্মদ ফারুক ও এস এম কামাল হোসেন।
প্রধান বক্তার বক্তব্য রাখবেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক এমপি।
ইআর





