শনিবার (৮ আগস্ট) দুপুরে জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
সমাবেশে দেশের চলমান জ্বালানি পরিস্থিতি নিয়েও কথা বলেন সরকারপ্রধান। বলেন, একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করতে সক্রিয়। জ্বালানি সমস্যা সমাধানে সরকার পরিকল্পনা করছে।
বক্তব্যের আগে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে একটি করে নিম ও অর্জুন গাছের চারা রোপণ করেন। গাছ লাগানোর পর তারা জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন এবং বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই চিকিৎসক সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
এনএইচ