গাইবান্ধার সাদুল্লাপুর বিএনপির অস্থায়ী কার্যালয়ে বর্ধিত সভা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সুস্থতা কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উপজেলা শাখার আয়োজনে শুক্রবার বিকালে এ দোয়া ও মিলাদ মাহফিলের অনুষ্ঠান করা হয়।
সাদুল্লাপুর উপজেলা বিএনপির সভাপতি ছামছুল হাসান ছামছুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো.মাহামুদুল নবী টিটুল,জেলা কৃষকদলের সাভাপতি ইলিয়াছ হোসেন, গাইবান্ধা সদর বিএনপি সাবেক সভাপতি আঃ মান্নান মন্ডল , সাদুল্যাপুর উপজেলা বিএনরি সাারণ সম্পাদক.আঃছালাম মিয়া,সাংগঠনিক আনারুল ইসলাম, গাইবান্ধা সদর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযুদ্ধা আব্দুল মান্নানও পলাশবাড়ী উপজেলা যুবদলের আহবায়ক মোশফেকুর রহমান রিপন প্রমুখ।
রুবেল/এএস





