ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের সামনে মসজিদের দক্ষিণ পাশের ফুটপাত থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। তবে তাঁর বয়স ৪০ বছর হতে পারে বলে অনুমান করা হচ্ছে।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মোত্তালেব গণমাধ্যমকে জানান, নিহত ব্যক্তি মাদকাসক্ত ছিলেন বলে ধারণা করছে পুলিশ। তা ছাড়া ঘটনাস্থলের আশপাশের লোকজন ওই ব্যক্তিকে চিনতে পারেননি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর তাঁর মৃত্যু সঠিক কারণ জানা যাবে।

এবি