ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা সীমান্তে ভারতীয় পুলিশের হাতে খায়রুল ইসলাম(২২) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী আটক হয়েছেন।
রোববার ভোর সাড়ে ৪টার দিকে ভারতীয় পুলিশ তাকে আটক করে।
আটক খায়রুল ইসলাম উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের নাছির উদ্দীনের ছেলে।
চুয়াডাঙ্গা ৬ বর্ডার গার্ড বাংলাদেশের(বিজিবি) পরিচালক এসএম মনিরুজ্জামান জানান, রোববার ভোর সাড়ে ৪টার দিকে খায়রুল ইসলাম বাঘাডাঙ্গা বিওপির মেইন পিলার ৬০/৮৮-আর থেকে আনুমানিক ৫শ’ গজ ভারতের অভ্যন্তরে গরু আনতে যান।
এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর(বিএসএফ) পক্ষ থেকে জানানো হয় খায়রুলকে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক করে ভারতীয় হাসখালী থানায় সোপর্দ করা হয়েছে। বিধায় তাকে ফেরৎ দেওয়া সম্ভব নয়।
ঢাকা, ১৩ জুলাই(টাইমনিউজবিডি,কম)//এনএস





