গ্যাস ও বিদ্যুৎ এর মূল্য বৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেছে গাজীপুর মহানগর জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার সকাল ৮টায় গাজীপুর মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মো. হোসেন আলীর নেতৃত্বে নগরীর চান্দনা চৌরাস্তায় বিক্ষোভ মিছিল বের করে মহানগর জামায়াত।
এসময় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মো. আজহারুল ইসলাম, শিবির গাজীপুর মহানগর সাংগঠনিক সম্পাদক ইশমাম আব্দুল্লাহ, জামায়াত জয়দেবপুর দক্ষিনের আমির সাঈদুর রহমান, জামায়াত নেতা আশরাফ আলী কাজল, শিবির গাজীপুর মহানগরীর শিক্ষা সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।
এআই





