মেহেরপুর সদর উপজেলার চার ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের তিনজন ও বিএনপির একজন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। মেহেরপুর সদর উপজেলা নির্বাচন অফিসার কবিরউদ্দিন এ তথ্য জানিয়েছেন।
নির্বাচিতরা হলেন- পিরোজপুর ইউনিয়নে জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, আমঝুপি ইউনিয়নে সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বোরহানউদ্দিন আহমেদ চুন্নু ও বুড়িপোতা ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শাহ জামাল এবং কুতুবপুর ইউনিয়নে ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল আলম জয়ী হয়েছেন।
ওএফ





