ময়মনসিংহের বাগেরকান্দা বাইপাস এলাকায় বাস-টেম্পু সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন।
রোববার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) শাহেদ আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুপুরে ঢাকাগামী রিফাত পরিবহন শহরের বাগেরকান্দা বাইপাস এলাকায় একটি টেম্পুকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নাসির উদ্দিন (৪০) নামের একজন মারা যান। এরপর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও পাঁচ জনের মৃত্যু হয়।
তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
দুর্ঘটনায় আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।
এএইচ





