চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার একটি মেহগনি বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ২৫টি ককটেল উদ্ধার করেছে র‌্যাব। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে বোমাগুলো উদ্ধার করা হয়।

র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প কমান্ডার মেজর কামরুজ্জামান পাভেল জানান, সকাল সাড়ে ৭টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পূর্ব চুনাখালি এলাকার একটি মেহগনি বাগানে অভিযান চালিয়ে ২৫টি ককটেলেরসন্ধান পায় র‌্যাব। পরে এগুলো উদ্ধার করে র‌্যাব ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।উদ্ধারকৃত ককটেলগুলো নাশকতার উদ্দেশে মজুদ করা হয়েছিল বলে জানায় র‌্যাব।

ইআর