আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দরকার নেই বলে জানিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) অতিরিক্ত মহাপরিচালক লে. কর্নেল জিয়াউল আহসান।

তিনি বলেছেন, সেনাবাহিনীকে মানুষ নামেই ভয় পায় আর র‌্যাবকে কাজে ভয় পায়। জ্বালাও পোড়াও দমন করা গেলে সুষ্ঠু নির্বাচন সম্ভব বলেও মত দেন তিনি।

রোববার শেরে বাংলা নগরে নির্বাচন কমিশনের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক শেষে জিয়াউল আহসান সাংবাদিকদের এসব কথা বলেন।

বিএনপিসহ বেশিরভাগ দল সিটি করপোরেশন নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়ে আসছে। সুশাসনের জন্য নাগরিক-সুজনও বেশ কিছুদিন ধরেই একই দাবি জানিয়ে আসছে।

এআই/ এআর