বাংলাদেশ সিভিল সার্ভিস-বিসিএস পুলিশ ক্যাডারের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি পেলেন আরও ৪ জন উপ-পুলিশ মহাপরিদর্শক।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।
গত ১৬ মে (রোববার) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব আনোয়ারুল ইসলাম সরকারের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, সুপিরিয়র সিলেকশন বোর্ডের গত ৬ মে তারিখের সভায় সুপারিশকৃত চার জনের পদোন্নতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১২ মে অনুমোদন করেছেন।
পদোন্নতিপ্রাপ্তরা হলেন- দিদার আহম্মদ উপপুলিশ মহাপরিদর্শক বর্তমান কর্মস্থল অ্যান্টি টেরোরিজম ইউনিট ঢাকা, মো: আতিকুল ইসলাম, উপপুলিশ মহাপরিদর্শক বর্তমান কর্মস্থল নৌপুলিশ ইউনিট বাংলাদেশ, এম খুরশিদ হোসেন, উপপুলিশ মহাপরিদর্শক, পুলিশ সদর দফতর ঢাকা, মো: শফিকুল ইসলাম উপপুলিশ মহাপরিদর্শক বরিশাল রেঞ্জ বাংলাদেশ পুলিশ।
এই চার জন অতিরিক্ত আইজিপি (গ্রেড-২) হিসেবে পদোন্নতি পেলেন।
এমবি





