কুমিল্লা নগরীর উত্তর রেসকোর্স এলাকায় গভীর রাতে কুমিল্লা মহানগরী শিবির নেতা মো আবদুল কাদের এর বাড়িতে অগ্নিসংযোগ করেছে দুবির্ত্তরা।
সোমবার রাত ১ টার দিকে এঘটনা ঘটে।
জানা যায়, গভীর রাতে শিবির নেতা মো আবদুল কাদেও এর বাড়িতে দুবিত্তরা আগুন দিয়ে চলে যায়।এসময় আবদুল কাদের মা বাসায় আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করে।পরে আশেপাশে লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।এসময় ঘরে থাকা প্রয়োজনীয় কাগজপত্র ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।
এবিষয় শিবির নেতা আবদুল কাদের জানান,আমি এবং আমার পরিবার জামায়াত ও ছাত্রশিবিরের রাজনিতির সাথে জড়িত থাকার কারনে একটি মহল এ কাজটি করেছে।এতে করে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এছাড়া,সোমবার রাতে সাড়ে ১২ টার নগরীর রেসকোর্স এলাকার জামায়াত নেতা কাজী নজীর আহম্মেদ এর বাসার সামনে ৩ টি ককটেল ফাটায়,এবং বাসার লোকজনকে অশব্য ভাষায় গালাগাল করে চলে যায় দুবুত্তরা।
এসএইচ





