প্রতিদিনই দুর্ঘটনায় বাড়ছে সংখ্যা। বাড়ছে মৃত্যুর মিছিল। একদিনেই চার জেলায় আজ বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত সড়ক দুর্ঘটনায় ১৭ জনর প্রাণ ঝরেগেলো।
এর মধ্যে ফেনীতেই ৮ জন নিহত হয়েছেন। এছাড়া ফরিদপুর, কিশোরগঞ্জ ও টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত হয়েছেন। এ ছাড়া এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও মতাধিক।
আজ বৃহস্পতিবার (১৫ আগস্ট) ২৪ ঘন্টা না পেরুতেই এসব দুর্ঘটনা ঘটে। ঈদুল আজহার চতুর্থ দিন বৃহস্পতিবার এসব দুর্ঘটনা ঘটে।
ফেনী:
ফেনীতে কক্সবাজারগামী পিকনিকের একটি বাস দুর্ঘটনায় ৮ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন। ভোর পৌনে ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনীর লেমুয়ায় ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বিক্রমপুরের অপু (৩৫), মিরপুরের ইকবাল (৩৮), মাদারীপুরের রিপন (৩০), নারায়ণগঞ্জের মুন্না খান (৩০), মিরপুরের শামীম (৩০), ছাগলনাইয়ার রাধানগর এলাকার শাহাদাত হোসেন (২৮) ও বিক্রমপুরের সুজন মিয়া। বাকি একজনের পরিচয় এখনো পাওয়া যায়নি।
আহতদের মধ্যে ২৫ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
মহিপাল হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই কাওসার বলেন, ঘটনাস্থলেই ৭ জনের মৃত্যু হয়। আর হাসপাতালে নেয়ার পথে আরও একজন মারা যান।
ফরিদপুর:
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০ জন।
নিহতরা হলেন- বাসচালক রওশন মিয়া ও মীরাকুণ্ড নামে এক নারী। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান আরো একজন বাসযাত্রী ।
সকালে ঢাকা-বরিশাল মহাসড়কে উপজেলার নওপাড়া নামক স্থানে সকাল সাড়ে ৮টার দিকে ভাঙ্গায় এ দুর্ঘটনা ঘটে। ভাঙ্গা হাইওয়ে থানার ওসি আতাউর রহমান এ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
আহত ৫০ জনকে প্রথমে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়। পরে গুরুতর আহত ২৫ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এদের মধ্যে ফরিদপুর মেডিকেলে অজ্ঞাতনামা এক বৃদ্ধের মৃত্যু হয়।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি আতাউর রহমান জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারকাজ শুরু করেন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।
টাঙ্গাইল:
টাঙ্গাইলের সখীপুরে পিকআপভ্যানের চাপায় ইসতিয়াক আহমেদ (১৭) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।
সকাল সাড়ে ৯টার দিকে সখীপুর-গোড়াই সড়কের বোয়ালী উত্তরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ইসতিয়াক আহমেদ পৌরসভার ৩নং ওয়ার্ডের শাকিল আজাদের ছেলে। তিনি সরকারি মুজিব কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।
সখীপুর থানার ওসি আমির হোসেন যুগান্তরকে জানান, সকালে ইসতিয়াক আহমেদ মোটরসাইকেলযোগে সখীপুর থেকে নলুয়া যাওযার সময় বোয়ালী উত্তরপাড়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যান তাকে চাপা দিয়ে চলে যায়। এ সময় তিনি মোটরসাইকেল থেকে ছিটকে গিয়ে রাস্তায় পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জের কটিয়াদীতে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।
আজ বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কের আচমিতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের একজন অটোরিকশার চালক। তার নাম জামাল মিয়া (৩০)। তিনি করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর এলাকার বাসিন্দা। নিহত অপর দু’জন ওই অটোরিকশার যাত্রী ছিলেন। তাদের পরিচয় পাওয়া যায়নি।
আহতরা হচ্ছেন, আবদুল কাদির (৩০), পরিমল (২২), গিয়াস উদ্দিন (৪৫) ও সিরাজ উল্লাহ (৫০)। এদের মধ্যে আবদুল কাদির জেলার ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের ভয়রা গ্রামের আবদুল জলিলের ছেলে, পরিমল একই গ্রামের বিশ্বেশ্বর এর ছেলে, সিরাজ উল্লাহ একই গ্রামের আবদুর রহমানের ছেলে এবং গিয়াস উদ্দিন একই ইউনিয়নের ডুইয়ারপাড় গ্রামের রজব আলীর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে যাত্রীবোঝাই একটি সিএনজিচালিত অটোরিকশা কিশোরগঞ্জ থেকে কটিয়াদীর দিকে যাচ্ছিল।
অটোরিকশাটি আছমিতার ভিটাদিয়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই একজন নিহত হয়। উদ্ধার করে বাকিদের বাজিতপুর জহুরুল ইসলাম হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক আরও দুজনকে মৃত ঘোষণা করেন।
এএস





