লালমনিরহাট পাটগ্রাম উপজেলার জগৎবেড় ইউনিয়নের নাজিরগোমানী সীমান্তে দুই বাংলাদেশী গরু ব্যবসায়ীকে বিএসএফ আটক করেছে বলে খবর পাওয়া গেছে।
এলাকাবাসী জানায়, শ্রীরামপুর ইউনিয়নের বেলবাড়ী বাসিন্দা লাল মিয়ার ছেলে রহিমুদ্দিন (৩০) ও আব্বাস আলীর ছেলে হাসান আলী(৪৫) সহ আরও ১০/১২ জনের একটি দল মেইন পিলার ৮৬৮ এর সাব পিলার ৩ সীমান্তে রাতে গরু আনতে গেলে ভারতের কুচবিহার জেলার মাথাভাঙ্গা থানার আওতাধীন সাতগাছিয়া বিএসএফ দুইজনকে ধরে ফেলে। অন্যেরা পালিয়ে চলে আসে।
বিএসএফের হাতে আটক রহিমুদ্দিন ও হাসান আলীকে বেদম মারপিট করে শুক্রবার মাথাভাঙ্গা পুলিশের হাতে দেয় বিএসএফ। লালমনিরহাট ১৫ বিজিবি নাজির গোমানী বিওপি ও ভারতীয় ফালাকাটা ১৪০ সাতগাছিয়া বিএসএফের মধ্যে পতাকা বৈঠকে বিএসএফ দুই বাংলাদেশিকে আটক করার কথা স্বীকার করে। এর এক সপ্তাহ আগে বুড়িমারী ৮৪৩ সীমান্তে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে যায় পানিশালা ক্যাম্পের বিএসএফ সদস্যরা।
দোহা/নাজিব





