বিজিবি ও মিয়ানমারের গোয়েন্দারা দীর্ঘ ৯ দিনের অভিযানের পর বান্দরবানের সীমান্ত এলাকা থেকে মিয়ানমার সেনাবাহিনীর দুই ‘অপহৃত’ সদস্যকে উদ্ধার করা হয়েছে।

বুধবার বিজিবির মহাপরিচালক আজিজ আহমেদ জানান, বাংলাদেশের বান্দরবান সীমান্তের ৬৭ থেকে ৭৩ নম্বর পিলার এলাকা থেকে মায়ানমান সেনাবাহিনীর দুই সদস্যকে উদ্ধার করা হয়।

গত ৫ জুলাই থেকে টানা অভিযান চালিয়ে সদস্য দুজনকে উদ্ধার করা হয়েছে। তবে তারা কোথা থেকে, কবে অপহৃত হয়েছিলেন, কারা তাদের অপহরণ করেছিলেন, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

উদ্ধারের সময় দুজনই খুব দুর্বল ছিলেন। তবে একজন একটু বেশিই দুর্বল ছিলেন। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে। মায়ানমার সরকারকে তাদের উদ্ধারের সংবাদ দেয়া হয়েছে। শিগগিরই তাদের হস্তান্তর করা হবে।

এআই/