‘আন্তর্জাতিক গুম দিবস’উপলক্ষে মানবাধিকার সংগঠন অধিকার খুলনায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
শনিবার দুপুরে নগরীর শহীদ হাদিস পার্কে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
অধিকার খুলনা ইউনিটের ফোকাল পার্সন মুহাম্মদ নূরুজ্জামানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ-উজ-জামান, দৈনিক সময়ের খবরের সম্পাদক কাজী মোতাহার রহমান, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, আইনজীবী ও মানবাধিকারকর্মী মোমিনুল ইসলাম, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু, নাগরিক নেতা এস এম সোহরাব হোসেন, উন্নয়ন সংগঠক মাহবুব আলম বাদশা, জি. এম. মাহবুব, সাংবাদিক আব্দুল খালেক আজীজী, এম. হেফজুর রহমান, জিয়াউস সাদাত, মিজানুর রহমান মিল্টন, ডি এম রেজা সোহাগ, আজিজুল ইসলাম, এম. এ জলিল, কলেজশিক্ষক সন্দ্বীপ কুমার দাস প্রমুখ।
এর আগে নগরীর ফুল মার্কেট মোড় থেকে শুরু হয়ে একটি ৠালি শহীদ হাদিস পার্কে গিয়ে শেষ হয়।
ঢাকা, ৩০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





