নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরক্লার্ক ইউনিয়নের দক্ষিণ চরক্লার্ক গ্রামে নিজ বাসা থেকে নাজমা বেগম (৩৫) নামের এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বেলা ১২টার দিকে চরজব্বার থানার পুলিশ লাশটি উদ্ধার করে।
এলাকার কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল রাত ১২টার দিকে ঘরে স্ত্রীকে একা রেখে ফিরোজ বাড়ি থেকে বেরিয়ে যান। রাতে তিনি আর ফিরে আসেননি।
আজ সকালে প্রতিবেশী এক নারী নাজমাকে ডাকাডাকি করে সাড়া না পেয়ে একপর্যায়ে ঘরের দরজা ধাক্কা দেন। পরে তিনি ঘরের ভেতরে রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন। তাঁর চিৎকারে আশপাশের লোকজন এসে পুলিশকে খবর দেন। দুপুর ১২টার দিকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বলেন, বৃহস্পতিবার রাত ১২টার পর থেকে আজ শুক্রবার ভোর পর্যন্ত কোনো একসময়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কে বা কারা হত্যা করেছে, তা এখনো নিশ্চিত নয়। তবে স্বামীকেও এ ঘটনায় সন্দেহের তালিকায় রাখা হয়েছে। তদন্ত চলছে।
এম আর





