নীলফামারীর সৈয়দপুর পৌরসভা নির্বাচনে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এসময় পাঁচজন আহত হয়েছেন।
আজ (২৮ ফেব্রুয়ারি) রোববার দুপুর ২টার দিকে উপজেলার মুন্সিপাড়ার ৫নং ওয়ার্ডে ভোট কেন্দ্রের বাইরে এই ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম ছোটন অধিকার। তিনি উপজেলার মুন্সিপাড়া এলাকার বাসিন্দা।
সৈয়দপুর থানার ওসি আবুল হাসনাত এই তথ্য নিশ্চিত করেছেন।
এবার বেশ কয়েক ধাপে পৌরসভা নির্বাচন করছে কমিশন। প্রথম ধাপের তফসিলের ২৪টি পৌরসভায় ইভিএমে ভোট হয় গত ২৮ ডিসেম্বর। দ্বিতীয় ধাপে গত ১৬ জানুয়ারি ভোট হয়। তৃতীয় ধাপে ৬৩টি পৌরসভায় ভোট হয় গত ৩০ জানুয়ারি। চতুর্থ ধাপে ৫৫ পৌরসভায় ভোটগ্রহণ হয় গত ১৪ ফেব্রুয়ারি। আর পঞ্চম ধাপে রোববার ২৯ পৌরসভায় ভোটগ্রহণ হবে। এদিকে, ১১ এপ্রিল ষষ্ঠ ধাপে নয় পৌরসভায় ভোট হওয়ার কথা রয়েছে।
এমবি





