চাকমা রাজা ব্যারিষ্টার দেবাশিষ রায় বিয়ে করেছেন।  শুক্রবার বান্দরবানের মেয়ে ইয়ান ইয়ানকে বিয়ে করেন তিনি। শহরের উজানী পাড়ায় ইয়ান ইয়ানের বাসায় এই রাজকীয় বিয়ে সম্পন্ন হয়।

চাকমা রাজা সকালে বর যাত্রী নিয়ে রাঙ্গামাটি থেকে বান্দরবানে অসেন। বিয়ের প্রথাগত আনুষ্ঠানিকতা সম্পন্নের পর গুরুজনদের উপস্থিতিতে কন্যা সম্পাদন করা হয়।

রাঙ্গামাটির চাকমা সার্কেলের রাজা ব্যারিষ্টার দেবাশিষ রায়ের এটি দ্বিতীয় বিয়ে। ৯৬ সালে রানী তাতু রায় মারা যাওয়ার পর রাজা আর বিয়ে করেননি।

অষ্ট্রেলিয়ার এডিলেইড বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বান্দরবানের মেয়ে ইয়ান ইয়ানের সাথে পরিচয়ের সূত্রে প্রেম ও পরে তা বিয়ে পর্যন্ত গড়ায়। ইয়ান ইয়ান বুয়েটে পড়াশোনার পর স্কলারশিপ নিয়ে অষ্ট্রেলিয়ার এডিলেইড বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করেন।

চাকমা রাজার বিয়ে উপলক্ষে বান্দরবানের উজানী পাড়া মধ্যমপাড়ায় আনন্দের বন্যা বয়ে যায়। অনেকেই রাজাকে শুভেচ্ছা জানান। শহরের উজানী পাড়ায় ইয়ান ইয়ানের ডিজাইন করা বাড়িতেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

ঢাকা, ৪ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই