যশোরের আট উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নাশকতাসহ বিভিন্ন মামলায় ৭৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ অফিস সূত্রে জানা যায়, শনিবার থেকে রোববার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে কোতোয়ালি থানা পুলিশ ১৬, চৌগাছা ২, শার্শা ৬, ঝিকরগাছা ৪, বেনাপোল ৩৩, কেশবপুর ৪, মণিরামপুর ৪, অভয়নগর ৩ ও বাঘারপাড়া থানা পুলিশ একজনকে গ্রেফতার করে। এদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন মামলা রয়েছে।

যশোর জেলা পুলিশের কন্ট্রোল রুমের দায়িত্বরত ছাব্বির হোসেন বলেন, গ্রেফতারকৃতদের নামে নাশকতাসহ বিভিন্ন মামলা রয়েছে। তাদের রোববার যশোর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 

এম অার