সিলেটে চিহ্নিত ৩০টি ঝুঁকিপূর্ণ ভবনের মধ্যে আজ একটি ভবন ভেঙে ফেলার কাজ শুরু করেছে সিটি করপোরেশন।

বৃহস্পতিবার সকালে শহরের তাঁতিপাড়ায় তিন তলা ভবন ভাঙার কাজ শুরু করে সিটি করপোরেশনের শ্রমিকরা।

এর আগে গতকাল বাড়ির বাসিন্দাদের তাদের প্রয়োজনীয় জিনিসপত্রসহ সরিয়ে নেয়া হয়। পরে বাড়ির বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

গত ৪ জানুয়ারি ও ১৩ এপ্রিল ভূমিকম্পের পর প্রকৌশলীদের নিয়ে সিলেট নগরীর ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করার কাজ শুরু করে সিটি করপোরেশন।

পরে সরকারি বেসরকারি ভবন এবং মার্কেটসহ ৩০টি স্থাপনা ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়। মালিক পক্ষকে স্থাপনা ভেঙে ফেলার নোটিশও দেয়া হয়। এরই ধারাবাহিকতায় আজ থেকে ভবন ভাঙার কাজ শুরু করে সিটি করপোরেশন।

এসএম