বিএনপির যুগ্ম মহাসচিব সাবেক প্রতিমন্ত্রী ও এমপি আলহাজ্ব সালাহউদ্দিন আহামদের সন্ধানের দাবিতে শনিবার বিকাল ৩টায় পৌর বিএনপির অস্থায়ী কার্যালয়ে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। চকরিয়া পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠন এর আয়োজন করে।

পৌর স্বেচ্ছাসেবকদলের সভাপতি এএইচএম নুরুল আমিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পৌরসভা বিএনপির সদস্য সচিব এসএম আবুল হাসেম বলেন, সালাহ উদ্দিন আহমদের প্রতি এ অঞ্চলের মানুষের ভালবাসার শেঁখড় অনেক গভীরে। বর্তমান সরকার যদি জানতো তাহলে তাকে এভাবে আটক রাখতো না।

তিনি আরো বলেন, সালাহউদ্দিন আহমদকে ফিরিয়ে দেওয়ার দাবিতে আমরা এখনো নিয়মতান্ত্রিক আন্দোলন করে যাচ্ছি। কিন্তু ধর্য্যের বাধ ভেঙ্গে গেলে চকরিয়া তথা কক্সবাজারের জনতাকে সাথে নিয়ে রাজপথে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে।

সমাবেশ শেষে তিনি সালাহউদ্দিন আহমদের সন্ধান পূর্বক মুক্তির দাবিতে পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের পক্ষে কর্মসূচি ঘোষণা করেন।

কর্মসূচির মধ্যে: প্রতিটি ওয়ার্ডে বিক্ষোভ মিছিল, পৌর শহরের প্রত্যেক ষ্টেশনে সমাবেশ, পাড়ায় মহল্লায় গণসংযোগ ও লিপলেট বিতরণ, পোষ্টার লাগানো ও ব্যানার টাঙ্গানো। সমাবেশে বিএনপি, যুবদল, শ্রমিকদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জেএ