গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার শিবিরের সাবেক সভাপতি ও জামায়াত নেতা শাহজাহান মিয়া (৩৮) সহ জেলার বিভিন্ন স্থান থেকে ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতা, সন্ত্রাস, হত্যা, নারী নির্যাতন, মাদক ব্যবসা ও ডাকাতির অভিযোগে মামলা রয়েছে।

এমএম