রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা ও উপসর্গে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে।

গতকাল শনিবার (১২ জুন) সকাল ৮টা থেকে আজ রোববার (১৩ জুন) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় তারা মারা যান।

হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, মৃত্যু ১৩ জনের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের ৬ জন, রাজশাহীর ২, নাটোরের ১, নওগাঁর ৩ এবং কুষ্টিয়ার ১ জন রয়েছেন।

মৃতদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের ৫ জন এবং নওগাঁর ১ জন রোগী করোনা পজিটিভ ছিলেন। বাকিরা উপসর্গে মারা গেছেন।

আজ রোববার সকাল পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে মোট ২৯৪ জন রোগী ভর্তি ছিলেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৪২ জন। হাসপাতালের করোনা ইউনিটে মোট বেডের সংখ্যা ২৭১টি।

এবিএস