যশোরের বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া গ্রাম থেকে রোববার দুপুরে ১১টি এয়ারগান উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

২৬ বিজিবির বেনাপোল কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার আব্দুর রহিম জানান, ভারত থেকে এয়ারগানের একটি চালান আসার খবর পেয়ে বিজিবি অভিযান চালায়। বড়আঁচড়া গ্রামের একটি পরিত্যক্ত ভবন থেকে ১১টি এয়ারগান উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধার হওয়া এয়ারগান বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

জেআই