দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার হিলি সীমান্তে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের অপরাধে এক কিশোরীসহ তিন ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার রাতে তাদের হিলি সীমান্তের ২৮৪/৩৯ নম্বর পিলার এলাকা থেকে আটক করা হয়।

আটকৃতরা হলেন- ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার কুশমুন্ডি থানার পাঁচহাতা গ্রামের সুধী রায়ের মেয়ে উলি রায়, হরিমন সরকারের ছেলে জানই সরকার ও কামলি কান্ত রায়ের ছেলে এযান্টেট রায়।

হিলি বিজিবি বিওপি ক্যাম্পের নায়েক সুবেদার ফজলুর রহমান জানান, সোমবার রাতে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করার সময় কর্তব্যরত বিজিবি সদস্যরা তাদের আটক করে। তারা জেলার বিরল উপজেলার ফতেপুর গ্রামের গোপালের বাড়িতে তার মেয়ের বিয়ের দাওয়াত খেতে যাচ্ছিল।

আটকৃতদের রাতেই হাকিমপুর থানায় সোপর্দ করে সীমান্ত আইনে মামলা দায়ের করেছে বিজিবি।

ঢাকা, ৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই