গাজীপুরের টঙ্গীর নামাবাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মঙ্গল (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তার দুই ভাই। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

টঙ্গী থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম জানান, টঙ্গীর নামাবাজার এলাকায় ফুটপাতের বিভিন্ন দোকানে টাকা উঠানোকে কেন্দ্র করে স্থানীয় সবুজের সঙ্গে একই এলাকার মঙ্গলের বিরোধ ছিল। এরই জের ধরে বিকেল সাড়ে ৩টার দিকে মঙ্গলের ওপর সবুজের নেতৃত্বে হামলা করে প্রতিপক্ষের লোকজন। তাদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন মঙ্গল। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি নিহত হন। এ ঘটনায় আহত হন মঙ্গলের ভাই ইয়াসিন ও সালাম। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত মঙ্গল টঙ্গীর মাসুমপুর এলাকার আব্দুল মালেকের ছেলে।

এএইচ