মেহেরপুর পৌর ডিগ্রি কলেজ মোড়ে শ্যালো ইঞ্জিন চালিত আলগামন উল্টে পাঁচ কিশোর আহত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে মেহেরপুর-কাথুলি সড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলো- মেহেরপুর শহরের বেড়াপাড়া এলাকার বিপুল (১৪), ইসমাইল হোসেন (১৩), আকাশ (১৫), সোহাগ হোসেন (১৩) ও হাসান আলী (১৪)।
আহতদের মধ্যে আকাশ হোসেনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন মেহেরপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক মেহেদী হাসান।
আহত বিপুলের বাবা লিটন মিয়া জানান, বিপুলরা পাঁচ বন্ধু মিলে আলগামনে চড়ে ঘুরতে বেরিয়েছিল। পৌর কলেজ মোড়ে যাওয়ার পর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে আলগামনটি রাস্তার উপর উল্টে যায়। এতে তারা সবাই আহত হয়।
স্থানীয়রা তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান।
কেএইচ





