সরকার কর্তৃক ১ আগস্ট থেকে মহাসড়কে অটোরিকশা চলাচল বন্ধের প্রতিবাদে সারাদেশে ফুঁসে উঠেছেন অটোরিকশা চালক ও মালিকরা। দেশের বিভিন্ন স্থানে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ প্রদর্শন ও সংঘর্ষ করছেন তারা। দাবি জানাচ্ছেন আবার চালু করার।

অটোরিকশা চালকদের অবরোধের ফলে বিভিন্ন স্থানে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে অটোরিকশা চলাচল বন্ধের প্রতিবাদে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন চালক ও মালিকরা।

রবিবার সকাল ১১টার দিকে এ অবরোধ পালন করেন অটোরিকশার চালকরা।

এছাড়াও গাজীপুর, ময়মনসিংহ, ফেনী, সিলেট, বরিশালসহ দেশের বিভিন্ন অঞ্চলে সড়ক অবরোধ করা হয়।

এমকে