রাজধানীর আব্দুল্লাহপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় এক মহিলাসহ ২ ব্যক্তি নিহত হয়েছেন।

রোববার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, আব্দুল্লাহপুর মোড় এলাকায় গেট তুরা ট্রান্সপোর্ট কোম্পানীর একটি সিটিং সার্ভিসের বাসের চাপায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটাস্থলেই অজ্ঞাতনামা দুই ব্যক্তি মারা যান।

এসময় আরো কয়েজন গুরুতর আহত হন। আহতদের স্থানীয় লোকজন উদ্ধারের পর তাদেরকে বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে নিয়ে যান। বাসের মালিক পক্ষের জনৈক দুলাল মোবাইল ফোনে এ দুর্ঘটনার সত্যতা স্বীকার করেন।

এ ব্যাপারে তুরাগ ও উত্তরা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ বলেন, তাদের থানা এলাকায় এধরণের কোন দুর্ঘটনা ঘটেনি।

এরপর উত্তরা পশ্চিম থানায় যোগাযো করা হলে থানার ওয়াররেস অপারেটর মোমিন বলেন, ডিউটি অফিসার খুবই ব্যস্ত আছেন।

এরপর সড়ক দুর্ঘটনায় হতাহতের বিষয়টি তার কাছে জানতে চাইলে তিনি খোঁজ নিয়ে জানাবেন বলে তিনি জানান।

এসএইচ