গনতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে ২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্ট কালের অবরোধের ৮৪ তম দিনে জয়পুরহাটের পাচঁবিবিতে জোটের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকাল সাড়ে ৪টায় দিকে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত পাঁচবিবি উপজেলা জামায়াতের আমীর তসলীম আলমের সভাপতিত্বে, প্রধান অতিথির বক্তব্য রাখেন,পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গফুর, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারী মোস্তাফিজুর রহমান, বিএনপির উপজেলা সেক্রেটারী সাইফুল ইসলাম গফুর, জাময়াত নেতা খোরশেদ আলম, রাইহান চৌধরী, নেসার উদ্দীন, এনামুল হক, ছাত্রদল নেতা আবু তাহের, শামিম,মুকুল শিবির নেতা নাইম হাসান, ইউসুফ আলী প্রমুখ।
কর্মী সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে আ: গফুর বলেন, গনতন্ত্রের বিজয় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে হবে।
তিনি আরও বলেন, এই সরকারের পতন না হওয়া পযর্ন্ত আন্দোলনের সক্রিয় ভুমিকা পালন করার জন্য নেতা-কর্মীদের প্রতি আহব্বন জানাচ্ছি।
এমকে





