গাইবান্ধার গোবিন্দগঞ্জের ইটের ভাটায় কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আইজার রহমানের ছেলে ভোলা মিয়া (৮) নামে এক শিশু শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার বেলা ৪ টার দিকে এই দূর্ঘটনা ঘটে।

স্থানীয় চেয়ারম্যান মহসিন আলী সরকার জানান, ভোলা মিয়া বাড়ির পূর্ব পাশে ইট ভাটায়  ইট উল্টানোর কাজ করছিল। বিকাল ৪টার দিকে ইট ভাটায় ঝুলে থাকা একটি বিদ্যুতের তারে সে জড়িয়ে যায়।

এ সময়  ভোলা মিয়া এক হাত দিয়ে তারটি খোলার চেষ্টা করলে বিদ্যুতায়িত হয়ে হাতটি আটকে যায়।  এ ঘটনার কিছুক্ষণ পর ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এমবি