নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতি থানার মধ্য পাড়া নয়া মাউলী গ্রামের ডোবার মধ্য থেকে অজ্ঞাতনামা এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২০) বিকেল ৫ টার দিকে এ লাশ উদ্ধার করা হয়েছে বলে সূত্র জানিয়েছে।

সূত্র জানায়, স্থানীয় লোকজন লাশ ভাসতে দেখে পুলিশে খবর দিলে, পুলিশ এসে লাশ উদ্ধার করে।

এ ব্যপারে নড়াগাতি থানার ওসি মো. মাহবুবুর রহমান বলেন, লাশ উদ্ধার করা হলেও শনাক্ত করা যায়নি।

এমআইএস