জামায়াতে ইসলামীর ডাকা হরতালের তৃতীয় দিন রাজধানীর তেজগাঁও লিংকরোড ফ্লাইওভার এলাকা থেকে ৩টি ককটেল উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকাল পৌনে ৮টার দিকে ককটেলগুলো উদ্ধার করা হয়। তবে তেজগাঁও থানার এসআই মুসতাক আহমেদ জানান, ককটেল উদ্ধারের কোনো খবর আমার জানা নেই।

এর আগে গত বুধবার মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামীর ফাঁসির রায়ের প্রতিবাদে দু'দফায় তিন দিনের হরতালের ডাক দেয় দলটি। আজ শেষ দিনের হরতাল চলছে।

এআর