চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার অলংকার মোড়ে সংবাদপত্র স্টিকার লাগানো গাড়ি থেকে ইয়াবাসহ তিন যুবককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে তাদের আটক করা হয়েছে।
নগর পুলিশের পশ্চিম জোনের অতিরিক্ত উপ কমিশনার এস এম তানভির আরাফাত জানান, সামনের আয়নায় সংবাদপত্র স্টিকার লাগানো একটি জিপ অলংকার মোড় অতিক্রমের সময় পুলিশের সন্দেহ হয়। পুলিশ গাড়িটিকে থামানোর সংকেত দিলে গাড়িটি দ্রুত পালিয়ে যাবার চেষ্টা করে।
এসময় পুলিশের ধাওয়ার মুখে এক পর্যায়ে গাড়ি থামাতে বাধ্য হয় তিন যুবক। সন্দেহজনকভাবে তিন যুবককে আটকের পর এক যুবকের পকেটে তিন পিস ইয়াবা পাওয়া গেছে।
এস এম তানভির আরাফাত বলেন, তিন যুবক ইয়াবা সেবনকারী। সংবাদপত্র স্টিকারটি ছিল ভূয়া।
এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে এডিসি এস এম তানভির আরাফাত জানান।
ঢাকা, ১৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





