নীলফামারীতে সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপির গাড়ি বহরে হামলা ও চার আওয়ামী লীগ নেতাকর্মী হত্যা মামলায় এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত যুবকের নাম ময়নুল ইসলাম(২২)বলে জানা যায়।

বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে মঙ্গলবার রাত ৯টার দিকে সদর উপজেলার টুপামারী ইউনিয়নের রামগঞ্জ বাজার থেকে তাকে আটক করা হয়।

আটককৃত ময়নুল লক্ষ্মীচাপ ইউনিয়নের নিত্যানন্দী গ্রামের মৃত মমতাজ উদ্দিনের ছেলে।

নীলফামারী থানার ওসি শাহজাহান পাশা জানান, আটককৃত ময়নুল সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপির গাড়ি বহরে হামলা ও চার আওয়ামী লীগ নেতাকর্মী হত্যা মামলার তদন্তে পাওয়া আসামি। দীর্ঘ দিন সে পলাতক ছিল।

ঢাকা, ১৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ