কক্সবাজারের টেকনাফ উপজেলায় অভিযান চালিয়ে ১২ লক্ষাধিক ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।
উপজেলার সাবরাং ইউনিয়নের কচুবুনিনয়া এলাকায় শুক্রবার বেলা ১১টার দিকে অভিযান চালিয়ে এগুলো আটক করা হয়।
জানান বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ সাংবাদিকদের জানান, মিয়ানমার থেকে ইয়াবার বড় একটা চালান আসার খবর পেয়ে বিজিবির একটি দল বঙ্গোপসাগর সংলগ্ন কচুবুনিয়া এলাকায় অবস্থান নেয়।
পরে কচুবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি পানের বরজের খড়কুটা ও লতাপাতার মধ্যে লুকিয়ে রাখা অবস্থায় চারটি বস্তার ভেতরে ১২ লাখ ১০ হাজার ইয়াবা পাওয়া যায়।
উদ্ধার করা ইয়াবা বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন দপ্তরে রাখা হয়েছে ।
এমই/ফারুক





