খুলনার তেরখাদা উপজেলার মোকামপুর এলাকায় গণপিটুনিতে দু’জন ছিনতাইকারী মারা গেছেন।

দুই লাখ টাকা ছিনিয়ে পালানোর সময় গণপিটুনিতে প্রথমে চার ছিনতাইকারী গুরুতর আহত হন। পালিয়ে যান অপর দু’জন। এদের মধ্যে দু’জন চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

নিহত দু’জনের মধ্যে একজনের নাম সাকু। অপরজনের নাম জানা যায় নি। গুরুতর আহত দু’জন হলেন, রূপসার নৈহাটির খালেক শেখের ছেলে আলী আকবর (৩৮) ও রামপালের গৌরম্ভার এলাকার মোজাফফরের ছেলে জিল্লু (৩০)।

তেরখাদা থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

কেএইচ