কুষ্টিয়ার বলরামপুর গ্রাম থেকে নিখোঁজের ১২ দিন পর কৃষক তৌফিক হাসান (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ রোববার সকালে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার যমুনার মাঠ থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।
নিহত তৌফিক কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার বলরামপুর গ্রামের মৃত দারুল ইসলামের ছেলে।
নিহতের পরিবারের দাবি, তৌফিককে গত ১৮ জুলাই রাতে কে বা কারা মোবাইল ফোনের মাধ্যমে বাসা থেকে ডেকে নেয়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। এর ১২ দিন পর আজ তার মরদেহ উদ্ধার হয়।
স্থানীয়রা জানান, যমুনার মাঠে স্থানীয় কৃষকেরা কাজ করতে গেলে তৌফিকের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তারা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আকরাম হোসেন জানান, কি কারণে এ হত্যাকাণ্ড হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
ওএফ





