লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় সবুজ (১৬) নামে এক কিশোর গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। মৃত সবুজ পৌর ৭নং ওয়ার্ডের হাজি বাড়ির হারুনের ছেলে।

 

সোমবার ভোর রাত দুইটার দিকে পৌর শহরের দক্ষিণ কেরোয়া গ্রামে এ ঘটনা ঘটে। রাতেই বসত ঘরের পাশে একটি গাছ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

 

রায়পুর থানার উপ-পরিদর্শক মো. শাহাজাহান জানান, লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসাপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে অপমৃত্যুর মামলা হয়েছে।

 

এআই